ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ইসি’র নালিশ


প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৮ মে ২০১৫

মাগুরা-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছে নির্বাচিন কমিশন (ইসি)। মাগুরা-২ আসনের এমপি বীরেন শিকদার সরকারি সুবিধা ব্যবহার করে সার্কিট হাউজ ব্যবহার, প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

সূত্র জানায়, সোমবার পাঠানো ওই চিঠিতে ইসি সচিব লিখেছেন, গত ২১ মে থেকে ২৩ মে মাগুরা সার্কিট হাউজে অবস্থান করেন প্রতিমন্ত্রী, যা আচরণবিধির ১৪ (৬) ধারার লঙ্ঘন। বিষয়টি প্রধানমন্ত্রীর ‘নজরে আনার জন্য’ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞাকে ওই চিঠিতে অনুরোধও করেছেন ইসি সচিব।

প্রসঙ্গত, ৩০ মে মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, এনপিপি, বিএনএফ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী রয়েছেন।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।