বনজ সম্পদ রক্ষার্থে ১৮ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন
অবৈধভাবে বনভূমি দখল, বনজ সম্পদের অবৈধ পাচার এবং বন্যপ্রাণী নিধন প্রবণতা রোধকল্পে পরিবেশ ও বন মন্ত্রীকে সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ টাস্কফোর্স গঠন করা হয়।
পরিবেশ ও বনমন্ত্রী টাস্কফোর্সের সভাপতি হিসেবে থাকবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হচ্ছেন-মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপিাল স্টাফ অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ অধিদপ্তরের মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা’র মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, আনসার/ভিডিপি’র মহাপরিচালক,প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং ৬টি বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রধান বন সংরক্ষক।
এসকেডি/আরআই