২৮ মে ২০১৫ : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৮ মে ২০১৫

ঢাকা সফরে মোদির সঙ্গী মমতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সঙ্গী হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী তিন রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরাও মোদির সঙ্গে ঢাকা সফরে আসছেন।

সেনাবাহিনীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর আহ্বান
ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনেক আগেই এ উদ্যোগ নেয়া উচিত ছিল : মাহবুবুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। ৩৬ বছর সামরিক বাহিনীতে কর্মজীবন শেষ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। গত ৫ জানুয়ারি খালেদা জিয়ার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর আত্মগোপনে না যাওয়া নেতাদের মধ্যে তিনি অন্যতম। বিএনপির পুনর্গঠন, নতুন কাউন্সিল, নিস্ক্রিয় ও সক্রিয়দের নিয়ে দলের ভাবনাসহ সমসাময়িক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন জাগোনিউজ২৪.কমের সঙ্গে।

মেঘনায় নৌকা ডুবিতে নিহত ১, নিখোঁজ ৫
নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর সীমান্তবর্তী এলাকার বগারগুদ গ্রামে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের এক দল ডুবুরি উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ন্যায্যমূল্যে চিনি বিক্রয় শুরু
পবিত্র শবে বরাত ও রমজানে জনসাধারণের কাছে ন্যায্যমূল্যে মানসম্পন্ন প্যাকেটজাত আখের চিনি বিক্রি শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। আখ থেকে উৎপাদিত এক কেজি চিনির প্যাকেট ৪২ টাকা এবং দুই কেজি চিনির প্যাকেট ৮৩ টাকা বিক্রয় হবে।

প্রগতি সরণির ৫ মিনিটের পথ এক ঘণ্টায়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম একটি ব্যস্ত সড়ক প্রগতি সরণি (বীর উত্তম রফিকুল ইসলাম সড়ক)। খিলক্ষেত-কুড়িল বিশ্ব রোড়ের সঙ্গে রামপুরা-মালিবাগকে যুক্ত করেছে এই সড়ক। ব্যস্ততম এই সড়কে রিকশা থেকে শুরু করে চলে দূরপাল্লার বাস।

মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে : হাছান মাহমুদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ব্যর্থ হয়ে খালেদা এখন চুপ : তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন নিস্তদ্ধ ও চুপ হয়ে গেছেন। কারণ তিনি (খালেদা) বুঝতে পেরেছেন যে সন্ত্রাস ও পেট্রলবোমা মেরে অন্দোলন সফল করা যায় না।

রাজবাড়ীর কুচা রফতানি হচ্ছে বিদেশে (ভিডিও)
শরীরটা বাইম মাছের মতো দেখতে হলেও মুখটা সাপের মতো। অনেকে সাপ মনে করে ভয়ও পান। নিরীহ এ প্রাণিটির নাম কুচা। অবশ্য অনেক অঞ্চলে এটি কুচা মাছ নামে পরিচিত। কুচা মাছ মূলত অঞ্চল ভেদে কুঁচে, কুঁইচ্চা বা কুঁচে বাইম নামে পরিচিত। আকৃতি বাইম মাছের মতো দেখতে হলেও আমাদের দেশের অধিকাংশ মানুষই ঘৃণা বা ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য এ মাছ থেকে দূরে থাকেন।

শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি করেছে
বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের অনন্য অবদানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘের ভাবমূর্তিও সমুন্নত করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ফিফা ফুটবলকে ধ্বংস করছে : ম্যারাডোনা
দুর্নীতির অভিযোগে ফিফার গভর্নিং বডির ছয় সদস্যকে আটক করার পর ফিফার কঠোর সমালোচনা করেছেন ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা। এর সাথে ফিফা ফুটবলকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তী। এদিকে আগামীকাল শুক্রবার ফিফা সভাপতি নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্ব্বোচ্চ সংস্থা-উয়েফা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।