সংসদ ভবনের লেক থেকে শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৮ মে ২০১৫

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে সংসদ ভবনের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১২) মরদেহ উদ্ধার করেছে শেরে বাংলানগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস।

ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, অজ্ঞাতপরিচয় শিশুটি সংসদ ভবনের পেছনের লেকে সন্ধ্যা ৭ টার দিকে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরণে ছিল ট্রাউজার।

এ ব্যাপারে শেরে বাংলানগর থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।