ফলাফলে ছেলেরা এগিয়ে
ছবি- বিপ্লব দিক্ষিৎ
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই মেয়েদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে ছেলেরা।
এ বছর ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্রী ৭ লাখ ১১ হাজার ৯৬৪ জন, পাস করেছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। আর ৭ লাখ ৬১ হাজার ৬৩০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৬৫ হাজার ৭৬৪ জন।
পাসের হার মেয়েদের ৮৬ দশমিক ৬৪ আর ছেলেদের ৮৭ দশমিক ৪১ শতাংশ। শুধু পাসের হারই নয়, জিপিএ-৫ এর ক্ষেত্রেও ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ ছেলেরা পেয়েছে ৬০ হাজার ৩৭০ জন এবং মেয়েরা পেয়েছে ৫১ হাজার ৫৩১ জন।
এসকেডি/আরআইপি