শিশুটিকে বাঁচান
ফুটফুটে শিশু অন্তরা। বয়স মাত্র এক বছর। জন্মের পর থেকেই শ্বাসকষ্টসহ হৃদরোগের নানা জটিলতা নিয়ে পৃথিবীতে এসেছে সে। শ্বাসকষ্টের পাশাপাশি শিশু অন্তরার হার্টে দেখা দিয়েছে দুটি ব্লক, এ ছাড়া বয়সের তুলনায় বেড়ে গেছে হৃদপিণ্ডের আকার। এ অবস্থায় শিশুটির উন্নত চিকিৎসা দরকার।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ডা. নুরুন্নাহার ফাতেমার অধীনে চিকিৎসাধীন ছিল অন্তরা। তিনি শিশুটির অস্ত্রোপচারের পরবর্তী সময়ে রেফার্ড করেন ভারতের নয়াদিল্লির জয়পি হাসপাতালে। অন্তরার রোগমুক্তির জন্য দরকার একাধিক অস্ত্রোপচার।
গত ২৭ জানুয়ারি ভারতের ওই হাসপাতালে ডা. রাজেশ শর্মার অধীনে শিশুটির প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৫ দিন থাকতে হয় ওই হাসপাতালে। খরচ হয় সাত লক্ষাধিক টাকা। জুলাইয়ের প্রথম সপ্তাহে অন্তরার আরেকটি অস্ত্রোপচার হওয়ার কথা একই হাসপাতালে।
প্রথম দফায় আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করে চিকিৎসা ব্যয় মেটানো গেলেও এবার আর ব্যয় যোগাড় করতে পারছেন না অন্তরার বাবা-মা।
ফুটপাতে কাপড় বিক্রেতা বাবা মো. শামসুল আলম ও গৃহিণী মা নার্গিস মেয়েকে বাঁচাতে দেশবাসীর কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা : নার্গিস, সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর : ০৫৫৩২৩৪০৬৫৪০২, ওয়ারী শাখা, ঢাকা অথবা মোবাইল ও বিকাশ নম্বর : ০১৭৬১-১৫০১৫৯।
এমএএস/আরআই