কারিগরিতে সেরা রাজশাহী টেকনিক্যাল


প্রকাশিত: ০২:২২ পিএম, ৩০ মে ২০১৫

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে অন্তভূক্ত সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহীর পবার ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল শীর্ষ স্থান অধিকার করেছে। এবং দ্বিতীয় স্থানে রয়েছে- ঢাকার মিরপুরের ইউসেপ-ঢাকা টেকনিক্যাল স্কুল।

এরপর পর্যায়ক্রমে রয়েছে, খুলনা খালিশপুরের ইউসেপ মহসিন টেকনিক্যাল স্কুল, চট্টগ্রামের চাদগাওয়ের এ. কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, সিলেটের ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, ঢাকার ডেমরার বাওনি হাই স্কুল, নারায়গঞ্জ বন্দরের কালাগাছিয়া ইউনিয়ন হাইস্কুল, টাঙ্গাইল গোপালপুরের সুতি ভি এম পাইলট হাই স্কুল, টাঙ্গাইলের ঘাটাইল ঘানা পাইলট হাইস্কুল, ঢাকার সাভারের সোসাইটি অব সোস্যাল রিফর্ম হাই স্কুল, মাদারীপুরের রাজৈর গার্লস হাই স্কুল, কুমিল্লা বুড়িচংয়ের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, পাবনা সুজানগর পাইলট হাই স্কুল, রাজবাড়ী পাংশা জর্জ পাইলট হাই স্কুল, বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়িয়া জি. ইউ মাল্টিলেটারাল হাই স্কুল, ট্ঙ্গাাইল গোপালপুরের দুবাইল আইডিয়াল পাবলিক হাই স্কুল, রাজশাহীর রায়পাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বি. এম কলেজ, গাজীপুর টঙ্গির সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, জয়পুরহাট কালাইয়ের মুসলিমগঞ্জ হাই স্কুল এবং পাবনা চাটমোহর আর সি এন অ্যান্ড বি এস এন হাই স্কুল।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।