আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত


প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩০ মে ২০১৫

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন কমসূচি গ্রহণ করা হয়। শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সবগুলো বিভাগীয় শহরে রোববার ৩১ মে ‘পিস কিপারস রান’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে  আইএসপিআর। দিবসটি উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের আহত শান্তিরক্ষী এবং শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে শুক্রবার জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।