মানবপাচার রোধে বাংলাদেশ-ভারত চুক্তি সই
বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে মানবপাচার নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সাক্ষরিত হয়েছে। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির শাস্ত্রী ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির কথা ঘোষণা করা হয়।
চুক্তি অনুযায়ী, পাচার হওয়া দু’দেশের মানুষজন এবার স্বদেশে ফিরতে পারবেন। তাদের পরিজনদের কাছে আসতে পারবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষ পাচার বিশেষ করে নারী ও শিশু পাচারের মতো ঘটনা ক্রমাগত বাড়ছে। এ চুক্তির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, কূটনৈতিক বাধা পার করে পাচার হওয়া মানুষজনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার রক্ষাকবচও থাকছে এ চুক্তিতে।
বিএ/আরআইপি