ফলাফলে এগিয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা
ফাইল ছবি
চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য লাভ করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মধ্যে পাশের হার ৯৬ দশমিক ৩৫ শতাংশ। অথচ একই সময়ে মানবিক শাখায় পাশের হার ৭৯ দশমিক ৩২ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৮৬ দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ৮৬ হাজার ২৭৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, বাণিজ্য শাখায় ৬ হাজার ১৪৯ জন এবং মানবিক শাখা থেকে ১ হাজার ২০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর বিজ্ঞান শাখা থেকে ৩ লাখ ২১ হাজার ২১৪ জন, মানবিক শাখা থেকে ১ লাখ ২৯ হাজার ৩০২ জন এবং বাণিজ্য শাখা থেকে ৩ লাখ ৫৮ হাজার ১৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসকেডি/আরআইপি