২৪টি স্বর্ণের বারসহ বিমান জব্দ


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩০ মে ২০১৫

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বর্ণের ২৪টি বারসহ একটি বিমান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাতে এস-২এডিএফ বিমানটি জব্দ করা হয়।

বিমানটি বিকেল ৩টা ৪০ মিনিটে দুবাইয় হতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানটি শনিবার রাত ৯টায় চট্টগ্রামের শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, স্বর্ণের বারগুলো বিমানটির ১৮-এইচ নম্বর সিট থেকে উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ধারণা- চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর স্বর্ণের বারগুলো হস্তান্তর করার কথা ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, জব্দ বিমানটির মূল্য ১২শ’ কোটি টাকা এবং স্বর্ণের বারগুলোর মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

জেইউ/এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।