১২ ক্যাডেট কলেজে অসাধারণ সাফল্য


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৩০ মে ২০১৫

আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ১২টি ক্যাডেট কলেজ অন্যান্য বছরের মতোই এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ বছর বোর্ডে ক্যাডেট কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ ও বরিশাল ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থান লাভ করেছে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ। কুমিল্লা ক্যাডেট কলেজ চতুর্থ এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।