৩০ মে : একনজরে সারাদিনের খবর
ওদের কাহিনী হার মানাবে রূপকথার গল্পকে, তবুও জিপিএ ৫
কেউ ইটভাটায় কাজ করে। কেউ দিন মজুর। কেউবা আবার রিকশা চালায়। এভাবেই অভাবের সংসারে বাবা-মাকে সহযোগিতা করতো ওরা। এত কিছুর মাঝে তারা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। অথচ এদের সবার পরিবারে অভাব অনটন নিত্য দিনের সঙ্গী। ভালো ফল করে এদের অনেকেই ডাক্তার, প্রকৌশলী ও শিক্ষক হতে চায়। কিন্তু, মাঝখানের দেয়াল হয়ে আছে দারিদ্রতা। এসব কারণে সন্তানদের এসব সাফল্যেও মুখে হাসি নেই অভিভাবকদের।
উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেওয়ার পর তিনি শিক্ষার্থীদের এ অভিনন্দন জানান।
সেরা শিক্ষা প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোন বোর্ডেরই ‘সেরা ২০ বা সেরা ১০’ শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হবে না। অর্থাৎ সেরা শিক্ষা প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না। শিক্ষকদের ‘অনৈতিক’ কার্যকলাপ ঠেকাতে পাবলিক পরীক্ষায় নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতি থাকবে কিনা সে বিষয়েও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দুই কর্মকর্তার মহতী উদ্যোগে ফরিদা পেল গোল্ডেন ৫
কষ্ট কাকে বলে তা জানতে হলে ফরিদার কাছে যেতে হবে। কারণ, ক্ষুধার কষ্ট কীভাবে চেপে রাখতে হয়, আর নানা আবদারে রিকশাচালক বাবাকে কেন মুখ লুকিয়ে কাঁদতে হয় ছোটবেলা থেকেই ফরিদা তা অনুভব করেছে।
মানবপাচারকারীদের ছাড় দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে যারা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্য ফেলেছে তাদের ছাড় দেয়া হবে না। এই মানবপাচারের সাথে দেশের মানুষই জড়িত। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানবপাচার রোধে বাংলাদেশ-ভারত চুক্তি সই
বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে মানবপাচার নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সাক্ষরিত হয়েছে। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির শাস্ত্রী ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির কথা ঘোষণা করা হয়।
মাগুরায় উপ-নির্বাচনে আব্দুল ওহাব নির্বাচিত
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মে. জে. (অব.) এটিএম আব্দুল ওহাব। তিনি নৌকা প্রতীক নিয়ে ৯৩ হাজার ১৮১টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় সিংহ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৭৯০টি।
‘অন্ধকার অতীত’ নিয়ে উত্ত্যক্ত না করার আহ্বান সানি লিওনের
বলিউড অভিনেত্রী সানি লিওন তার অন্ধকার অতীত নিয়ে উত্ত্যক্ত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের উচিত আমার অন্ধকার অতীত নিয়ে উত্ত্যক্ত না করা কারণ আমি ওই পেশা চিরদিনের জন্য ছেড়ে এসেছি।
বোর্ড সেরা ১০ স্কুল
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার ফলাফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। আবার অনেককে মন খারাপ করে বাড়ি যেতেও দেখা গেছে।
দিনাজপুর বোর্ডে শীর্ষে ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর
দিনাজপুর শিক্ষাবোর্ডে ফলাফলের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে রংপুর মিলিনিয়াম স্কুল অ্যান্ড কলেজ । দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানান।
সোমবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ১ জুন সোমবার বিকাল সাড়ে ৫টায় শুরু হচ্ছে। এটি হচ্ছে বর্তমান জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
ছাত্রলীগের চরিত্র পাল্টাতে হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ আজ যে চরিত্রে আছে তা পাল্টাতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকায় দীপিকা
ঢাকায় পৌঁছেছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ভূমধ্যসাগরে ১৭ মরদেহসহ ৪২০০ অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টাকালে ১৭ জনের মরদেহ সহ ২০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করে শুক্রবার ইতালির কোস্টগার্ড পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়।
গরমে যেসব পুষ্টিকর খাবার খাবেন
গরমের সময়টাতে খাদ্যতালিকায় গুরুত্বের সঙ্গে হালকা ও কম চর্বিযুক্ত খাবার রাখতে হবে, যা আমাদের শরীরের জন্য পুষ্টিবর্ধক। গরমে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তা হলো এ সময় আমাদের শরীর থেকে প্রচুর পানি চলে যায়। এটি পূরণ অত্যন্ত জরুরি। তাই অনেক বেশি পানি পান করতে হবে। খাদ্য তালিকার খাবারে আরও থাকবে সবজি ও প্রচুর ফল।
বিএ/আরআই