ড. ইউনূসের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বেকার কলেজের যাত্রা শুরু


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ৩১ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বারের মতো বেকারদের জন্য একটি কলেজ খোলা হয়েছে। শান্তিতে নোবলে জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে যাত্রা শুরু হওয়া ‘বেকার কলেজ’ নামের ওই প্রতিষ্ঠানটি। মূলত ওই দেশের বেকারদের সামাজিক ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা কলেজটিতে। শনিবার কলেজ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
 
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজটি মূলত সামাজিক ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে সারা বিশ্বের সামাজিক ব্যবসা নিয়ে বাস্তবতার নিরিখে বিভিন্ন গবেষণা, সমস্যা চিহ্নিত করণ এবং সেই সমস্যার নিরবিচ্ছিন্ন সমাধানে কাজ করবে।

উল্লেখ্য, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার পর থেকে তিনি ক্ষুদ্রঋণের এই ধারণাটি সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয়ার কাজ শুরু করেন। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে এই বেকার কলেজের যাত্রা শুরু হলো।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।