সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক খুলে দেয়া হয়েছে
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক জনসাধরণের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় সড়কটি খুলে দেওয়া হয়।
এর আগে সকাল ১১টায় এলাকাটি পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। পরে তিনি সড়ক খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এসময়ে তিনি বলেন, এ এলাকাকে ঝুঁকিমুক্ত রাখতে ৭০ শতাংশ বালি ফেলা হয়েছে। বাকি অংশ শিগগিরই ভরাট করা হবে।
রাজধানীর কারওয়ানবাজারে ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন টুইন টাওয়ার ভবনের বেজমেন্ট ধসে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ায় হাতিরপুল-সার্ক ফোয়ারা-পান্থপথ সড়ক রোববার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
উল্লেখ্য, কারওয়ানবাজার এলাকায় বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ২ দফা ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবনের পাইলিংয়ের ১টি অংশসহ পাশের সড়ক ধসে পড়ে। এতে হুমকির মুখে পড়ে সুন্দরবন হোটেল। বিকাল ৩টার দিকে ধসে পড়া ওই স্থানে বালু ফেলার সময় ফের ধস দেখা দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরবন হোটেলের বেজমেন্টের ১টি অংশও ভেঙে পড়ে।
এএইচ/এমএস