রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৬:০৩ এএম, ৩১ মে ২০১৫

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রিকশাচালক কবীর হোসেন (২৩) ও অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি। কবীর হোসেন চাঁদপুর জেলার হবিগঞ্জ উপজেলার নাটোরা গ্রামের কুডুম ব্যাপারীর ছেলে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান জানান, শনিবার রাত ৩টায় গাড়িচাপায় রিকশাচালক কবীর হোসেন ঘটনাস্থলেই মারা যান।

একই এলাকায় রাস্তা পারাপারের সময় রাত ১২টার দিকে গাড়িরচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আহত হন। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।