ব্র্যাকের বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান
ব্র্যাক শিক্ষা কর্মসূচির মেধাবিকাশ উদ্যোগের আওতায় অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করার জন্য এইচএসসি পর্যায়ে বৃত্তি প্রদান করে আসছে। ২০১৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে।
ব্র্যাক শুধু বৃত্তির অর্থই প্রদান করে না বরং একজন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সফল করার জন্য ইংরেজি ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ, নিয়মিত পর্যালোচনা সভার আয়োজন ও নিবিড় তত্ত্বাবধানের ব্যবস্থা করে থাকে। এ ছাড়া এইচএসসি পরীক্ষা-পরবর্তী সময়ে প্রাক-বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা ও স্নাতক পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করে।
আবেদনের শর্তাবলি :
১. বাবা/পরিবারের প্রধান শ্রমজীবী ও অনূর্ধ্ব ৫০ শতাংশ আবাদি জমির মালিক।
২. শুধু ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত (চতুর্থ বিষয় ব্যতীত)।
৩. ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে কোর্স সমাপনকারী এবং মেয়ে, আদিবাসী ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে।
# ব্র্যাকের বৃত্তির আবেদন করবেন যেভাবে
এআরএস/এমএস