তেজগাঁওয়ে ভুয়া র‌্যাব সদস্য আটক


প্রকাশিত: ০৮:১১ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুরে তাঁকে আটক করে র‌্যাব-২ এর ব্যাটালিয়ন সদস্যরা। আটককৃতের নাম আল আমিন ওরফে ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর পরিচালক (সিও) লে. কর্নেল মাসুদ রানা।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-২ এর সদস্যরা তাকে আটক করে। বিভিন্ন স্থানে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে আল আমিন প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।