রাজধানীতে প্রাইভেটকার চালক গুলিবিদ্ধ
রাজধানীর খিলগাঁও থানাধীন বাগিচা পানির পাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (২৮) নামের এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহেলের বাবার নাম খলিলুর রহমান। তারা ৩৫ নং বাগিচা টেক, খিলগাঁও এর বাসিন্দা।
আহত সোহেলের মা রহিমা বেগম ও ছোট ভাই শওকত হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহেল হেঁটে খিলগাও যাওয়ার পথে স্থানীয় সোহরাওয়ার্দীসহ বেশ কয়েকজন সন্ত্রাসী তার পথ রোধ করে মারধর ও বাম হাতে এবং পায়ে গুলি করে।
পরবর্তীতে লোকজনের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তারা। ঢামেকে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, আহত সোহেলের অবস্থা গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্প এর ইনচার্জ এ এস আই সেন্টু চন্দ্র দাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরো একজন আহত আছে। তবে তার নাম জানাতে পারেননি তিনি।
এসএইচএস/আরএস/আরআই