রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর হাজীপাড়া ও কারওয়ান বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাসূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর রমনা থানাধীন হাজীপাড়া এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসচাপায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত হন। রমনা থানা পুলিশ বাসটি আটক করেছে তবে চালক ও সহকারী পলাতক।
অপরদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী (৩৫) কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও চালক ও সহকারী পলাতক।
এ ঘটনায় আহত হয় আরো ৪ জন। তারা হলেন- পারুল বেগম (২২), শিশু আশফাক (৩), ইব্রহিম নোমান (২৬) ও আব্দুল আউয়াল (৪৪)।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ারম্যান মফিদুল ইসলাম আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছেন। নিহতের লাশ ঢামেকের মর্গে রাখা আছে।
এসএইচএস/আরআই