শাহজালালে স্বর্ণের ৬ বারসহ যাত্রী আটক


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৪ জুন ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের ছয়টি বারসহ মো. ইদ্রিস (৩৯) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ।
 
শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, স্বর্ণের বারগুলো ওই যাত্রীর ট্রাভেল ব্যাগে লুকানো ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ওমানের মাসকট থেকে জি-৯-৫১৭ ফ্লাইটে করে ইদ্রিস বিমানবন্দরে এসে পৌঁছান।
 
তিনি আরো জানান, আটক ইদ্রিসের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।