রাজধানীর সিক্কাটুলিতে জুতার কারখানায় আগুন
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার সিক্কাটুলি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ভজেন কুমার সরকার জাগো নিউজকে বলেন, দুপুর ২টা ৪৯ মিনিটে বংশাল থানাধীন পাকিস্তান মাঠের পাশের একটি জুতার কারখানায় আগুনের সুত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের সদর দফতর ও আশপাশের এলাকা থেকে ৬টি ইউনিট গিয়ে সোয়া ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
তিনি আরও জানান, আগুনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
জেইউ/এআরএস/এমএস