প্রসাধনীর দাম বাড়ছে


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে খুব একটা সুসংবাদ নেই মেয়েদের জন্য। মোবাইল সিম, ইমিটেশনের অলংকারের পাশাপাশি এবার বাড়ছে সৌন্দর্য উপকরণ আর প্রসাধনী সামগ্রীর দামও।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সৌন্দর্য এবং ত্বক পরিচর্যার প্রসাধনী সামগ্রীর (ওষুধে ব্যবহৃত পদার্থ ব্যতীত) সম্পূরক শুল্কহার ৪৫ শতাংশ করা হয়েছে। যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল মাত্র ৩০ শতাংশ।

শুল্ক হ্রাস কিংবা প্রত্যাহার করলে দেশীয় প্রসাধনী সামগ্রী সংকটের মুখে পড়তে পারে। তাই বিভিন্ন মহলের প্রস্তাব অনুযায়ী এবারের বাজেটে শুল্ক অতিরিক্ত ১৫ শতাংশ বৃদ্ধি করে ৪৫ শতাংশ করা হয়েছে।
 
অতিরিক্ত শুল্কের কারণে এবার দাম বাড়তে পারে- ইউরোপ ও এশিয়া থেকে আমদানিকৃত জনসন, ভ্যাসলিন, পন্ডস, সানসিল্ক, নিভিয়া, ডাভ, মাস্ক, গার্নিয়ার, ট্রেসিমিসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর। একইভাবে দাম বাড়বে হাতের এবং পায়ের নখের প্রসাধনী সামগ্রীর।
 
বাংলাদেশের ব্যবহৃত অধিকাংশ লোশন, ক্রিম, সানস্ক্রিন, পেডিকিউর এবং মেনিকিউর সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয়।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।