নীলকণ্ঠ হাজং-এর মরদেহ দেশে আসছে শনিবার
মালির রাজধানী বামাকো’তে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক নীলকণ্ঠ হাজং-এর মরদেহ শনিবার বিকেলে দেশে এসে পৌঁছবে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছেন।
নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ঘিলাঘোড়া গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টা (স্থানীয় সময়) মালির রাজধানী বামাকো’তে শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট-এর একটি জীপের উপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন।
আরএস/পিআর