ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের টিকিট মিলছে আজ
আসন্ন ঈদুল আজহায় ট্রেনে বাড়ি যেতে শেষ দিনের অগ্রিম টিকিট মিলছে আজ।
রোববার (১৭ মে) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ মিলছে ২৭ মে’র টিকিট।
গত বুধবার (১৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে, ১ জুননের টিকিট মিলবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুন ফিরতি যাত্রার টিকিট ২৫ মে পাওয়া যাবে।
আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ হতে পারে।
এসএনআর/বিএ