মৌচাক আনারকলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ জুন ২০১৫

রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ছুটে আসে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ডিউটিরত কর্মকর্তা ভজেন কুমার সরকার বলেন, ‘শুক্রবার রাত প্রায় পৌনে দশটায় মার্কেটটির দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আমরা প্রথমে চারটি ইউনিট পাঠাই। পরে আরো দু’টি ইউনিট যোগ দেয়। দমকলবাহিনীর প্রচেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আনারকলি মার্কেটের আগুন।’

তবে এই কর্মকর্তা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে জানাতে পারেননি।

জেইউ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।