প্রাথমিক শিক্ষকদের ১২ দফা আদায়ে কর্মসূচি শুরু আজ


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৬ জুন ২০১৫
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি, প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে সহকারী শিক্ষকের বেতন স্কেল নির্ধারণ ও একই শ্রেণীভুক্ত করাসহ ১২ দফা দাবি আদায়ে আজ থেকে শুরু হচ্ছে কালোব্যাজ ধারণ কর্মসূচি।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান। বিবৃতিতে নেতারা বলেন, কর্মসূচি সফলের মধ্য দিয়ে সহকারী শিক্ষকদের ন্যায্য দাবিগুলো আদায়ের অন্য কোনো বিকল্প নেই। বিবৃতিতে নেতারা কোনো ধরনের উস্কানি বা অন্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে কর্মসূচি সফল করার জন্য সহকারী শিক্ষকদের প্রতি আহবান জানান।

এছাড়াও বিবৃতিতে ১১ থেকে ১৪ জুন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।