বাংলাদেশে যাচ্ছি : টুইটারে মোদি
শনিবার সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মোদি। সকাল ১০টা ২৫ মিনিটে বিমান থেকে নেমে আসেন মোদি। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে সকালে ঢাকায় রওনা দেওয়ার সময় টুইটারে টুইট করেন মোদি। টুইটারে তিনি লিখেন, ‘বাংলাদেশে যাচ্ছি। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। দুই দেশসহ অত্র অঞ্চলের লোকজন লাভবান হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এ সফর। তার আগমনে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীকে। প্রস্তুত হয়ে আছে দুই দেশের প্রায় দেড় ডজন চুক্তির খসড়া। প্রস্তুত আলোচনার সব বিষয়বস্তুও। দেশের সব রাজনৈতিক দলও স্বাগত জানিয়েছে মোদির সফরকে।
এদিকে, বাংলাদেশ-ভারতের বর্তমান বহুমাত্রিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদির দুই দিনের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক মহল।
এআরএস