মোদির সঙ্গে রওশনের বৈঠক চলছে
ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। রোববার বিকেল সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের লেভেল-১ (সুরমা)-এ মোদির সঙ্গে বৈঠক শুরু করেন তিনি।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টা ১৫ মিনিটে রওশন এরশাদ সোনরগাঁও হোটেলে পৌঁছান। মোদির সঙ্গে সাক্ষাৎকালে তিস্তাচুক্তির বিষয়ে কথা বলবেন তিনি।
একে/আরআইপি