মোদি-খালেদার বৈঠক সমাপ্ত
বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক সমাপ্ত হয়েছে। রোববার বিকেল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া এ বৈঠক প্রায় পৌনে এক ঘণ্টা পর শেষ হয়।
খালেদা ও মোদির এ বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে বেলা ৩টা ৫ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে গুলশানের নিজ বাসভবন থেকে রওনা দেন খালেদা জিয়া। বিকেল পৌনে ৪টায় পৌঁছান তিনি।
এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
# হোটেল সোনারগাঁওয়ে খালেদা
# মোদি-খালেদা বৈঠক শুরু
মোদি-খালেদা বৈঠক শুরু
একে/আরআইপি