নতুন বেতন কাঠামো পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষকদের
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল, পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
রোববার বিকেল সোয়া ৩টায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভা থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সোমবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হবে।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলায় পালন করা হবে অবস্থান কর্মসূচি।
এমএইচ/বিএ/পিআর/এসআরজে