সংসদের মুলতবি বৈঠক সোমবার
তিন দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে সোমবার। এদিন বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের এই ষষ্ঠ ও বাজেট অধিবেশন ১ জুন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন। এরপর সোমবার পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।
সংসদ সূত্র জানায়, সোমবারই শুরু হবে সম্পূরক বাজেটের উপর আলোচনা। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হবে। এরপর আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট জাজ (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলিজ (এমেন্ডমেন্ট) বিল, ২০১৫ নামে একটি বিল উত্থাপন করবেন। অধিকতর যাচাইয়ের জন্য পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে বিলটি।
এইচএস/একে/আরআইপি