বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢাবির অনুষ্ঠানে মোদি (LIVE)

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৭ জুন ২০১৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় হাইকমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান স্থলে প্রবেশ করে তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দিচ্ছেন মোদি।

অনুষ্ঠানে মোদি বলেন, দুই দিনের বাংলাদেশ সফর আমার সফল হয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এক বাক্যে বলতে পারি, আমি সব সময় বাংলাদেশের পাশে আছি। আবার বলবো বাংলাদেশের সঙ্গেই আছি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমার পূর্ণ যোগাযোগ রয়েছে। এ যোগাযোগ আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমি যাদের কাছ থেকে পরশ পেয়েছি সেই বাজপেয়িকে বাংলাদেশ আজ সম্মান জানালো।

মোদি বলেন, আমি সম্মান পেয়েছি একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা পেয়ে। আরো সম্মান পেয়েছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে।




এএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।