রাজধানীতে যাত্রীবাহী বাস ভাঙচুর : আহত ১


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৮ জুন ২০১৫

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় রূপকথা (ঢাকা-মেট্রো-ব ১৪-৭৩২৯) নামে একটি যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাস স্টাফ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এঘটনায় ওই যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ যাত্রী স্কুল শিক্ষার্থীরা। এতে মো. স্বাধীন (১৫) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস বলেন, ভাড়া নিয়ে বাসের হেলপার ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যাত্রীবাহী বাসের হেলপার ভাড়া নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করলে বিক্ষুদ্ধ ছাত্ররা ওই বাসে হামলা চালায়। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।