সোনারগাঁওয়ে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ এএম, ১৫ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে ক্যান্টিনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১১ জন দগ্ধ হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আজ সন্ধ্যা ৬টার দিকে শংকর শরীরের ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় বাকি পাঁচজন এখনো চিকিৎসাধীন।

কাজী আল-আমিন/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।