হাসপাতাল ছেড়েছেন সালাহউদ্দিন


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১০ জুন ২০১৫

সাবেক মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ হাসপাতাল ছেড়েছেন। হাসপাতাল ছেড়ে তিনি মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি কটেজে উঠেছেন। সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ এ তথ্য জানিয়েছেন।   

তিনি জানান, সালাহউদ্দিন শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে) ছিলেন। নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সালাহ উদ্দিন এখন হাসপাতাল ছেড়ে বাসায় থকতে পারেন। এরপরই কটেজে নেয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য ১৪ দিন পর যেন হাসপাতালে নেয়া হয়। সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে তার স্ত্রী জানান।

উল্লেখ্য ৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দেয় স্থানীয় পুলিশ। ২৭ মে আদালতে হাজির করা হলে সালাহ উদ্দিনকে আইনি হেফাজতে (কারাগারে) নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

তবে অসুস্থ হওয়ায় তাকে ওই দিন রাতেই নেগ্রিমসে পাঠানো হয়। শিলং না ছাড়া এবং প্রতি সপ্তাহে একবার আদালতে হাজিরা দেয়ার শর্তে ৫ জুন সালাহ উদ্দিন আহমদকে জামিন দেন আদালত।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।