শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার


প্রকাশিত: ১২:০৪ পিএম, ১০ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকায় কিশোরী শ্যালিকাকে (১৬) ধর্ষণের অভিযোগে দুলাভাই মো. নজরুল ইসলাম পাঠানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ভাটারার সাইদ নগরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহু মোহাম্মদ সাজু মিয়া জাগো নিউজকে জানান, নজরুল ইসলাম ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ এপ্রিলের মধ্যে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।

বিষয়টি পরিবারে জানাজানি হলে ওই কিশোরীর মা মঙ্গলবার রাতে ভাটারা থানায় একটি মামলা (মামলা নং-৯) দায়ের করেন। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাজু মিয়া।

এআর/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।