রাজধানীতে শুরু হলো যাকাত মেলা
মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত- প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো শুরু হয়েছে দু’দিনব্যাপী যাকাত মেলা। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর গুলশানস্থ শুটিং ক্লাব প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ যাকাত মেলায় চারটি সেমিনার ও যাকাত কনসালটেশন ডেস্ক ছাড়াও যাকাত গ্রহীতাদের তৈরি পণ্যসম্ভার, নারীদের পোশাক, উপহার সামগ্রী, বই ইত্যাদির স্টল রয়েছে।
সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম. নুরুদ্দীন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একে খান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন কাসেম খান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর চেয়ারম্যান নিয়াজ রহিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, ডিসিসিআই’র ভাইস-প্রেসিডেন্ট শোয়েব চৌধুরী, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নুরুল ফজল বুলবুল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও বিশিষ্ট আলেম ড. মনজুর-ই-ইলাহী।
বিএ/এমএস