যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ফল ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. পারভেজ নামে এক ফল ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারভেজের বাবার নাম মো. আবেদ মোল্লাহ। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে পাভেজ দ্বিতীয়।
যাত্রাবাড়ী এলাকায় ফলের ব্যবসা করেন তিনি। নিহতের ভগ্নিপতি শিপন জানান, বিকেল ৫টার দিকে মোবাইল ফোন চার্জে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে পড়েন পারভেজ ।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের সহকারি ইনচার্জ সেন্টু চন্দ্র দাস।
জেইউ/বিএ