একত্রে, আমাদের সাফল্যগাঁথা
একত্রে, আমাদের সাফল্যগাঁথা। আপনার সাফল্যই আমাদের সাফল্য। ঠিক এমনই প্রতিপাদ্য ছিল ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেডের ‘প্রথম ব্যবসায়িক সংযোগ’ অনুষ্ঠানের। ‘ফার্স্ট বিজনেস মিট’ শিরোনামে সম্প্রতি দ্য ওয়েস্টিন, ঢাকায় অনুষ্ঠিত হয় কোম্পানির প্রথম পরিবেশকদের অনুষ্ঠান।
অনুষ্ঠানে ২০১৪-২০১৫ বছরে ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য সেরা দশ পরিবেশককে বিশেষ সম্মাননা এবং প্রশংসাপত্র দেয়া হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ আলী জওহর রিজভী।
প্রধান অতিথির বক্তৃতা প্রদানকালে তিনি পরিবেশকদের উদ্দেশ্য করে বলেন, ‘ব্যবসায়িক সম্পর্কের বাইরেও আপনাদের সাথে সম্পর্ক জোরদার করাই আমাদের লক্ষ্য। বিগত বছরের সাফল্যে আপনারাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, আপনাদের সাফল্য-ই আমাদের সাফল্য।’
তিনি আগামী বছরগুলোতেও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মতামত গ্রহণ পর্বে সম্মানিত পরিবেশকের কাছ থেকে মূল্যবান মতামত গ্রহণ করা হয়। এরপর পরবর্তী বছরের ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসের হায়দার রিজভীসহ কোম্পানির কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে র্যেফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেড, ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এর একমাত্র অনুমোদিত পরিবেশক। ২০০৬ সালে বাংলাদেশে প্রতিযোগিতামূলক লুব্রিকেন্টের বাজার এবং মানসম্মত ব্র্যান্ডের মান নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই কোম্পানির যাত্রা শুরু।
আরএস