বাংলাদেশকে নেপালের আনুষ্ঠানিক কৃতজ্ঞতা


প্রকাশিত: ০২:১০ পিএম, ১২ জুন ২০১৫

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ থেকে সহায়তা পাঠানোয় দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নেপাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. চিরঞ্জীবি দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের হাতে এ কৃতজ্ঞতাপত্র তুলে দেন।

 

বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের আর্থিক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

উল্লেখ্য, বাংলাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬ হাজার ৩শ’ ২৮টি কম্বল, ৫ হাজার ৫০৭টি তাবু ও ২ হাজার ৩৭৬টি ব্যাগ ও কার্টন গত ২৬ এপ্রিল ভূমিকম্প বিধ্বস্ত নেপালের রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়।

 

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।