১৮ জুন : এক নজরে সারাদিনের খবর
বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের সেই ম্যাচ আইসিসির বিবেচনাধীন
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিতর্কিত ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)র বিবেচনাধীন রয়েছে বলে জানয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বৈঠকে হাবিবুর রহমান মোল্লার লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
৩৫তম বিসিএস লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু
৩৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এ পরীক্ষায় অংশ নেবেন ২০ হাজারের বেশি সরকারি চাকরি-প্রার্থী।
জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করেন।
বেগুনের কেজি ১০০ টাকা
শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা শুরুর আগের রাজধানীর কাঁচাবাজারে রজমানের অনুষঙ্গ বেগুনের দামে ‘আগুন’ লেগেছে। প্রতিদিনই দফায় দফায় বেড়ে ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়েছে সবজিটির দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে শসা, কাঁচামরিচ, লেবুসহ সব ধরণের সবজির দাম।
বার্ষিক হিসাব চেয়ে ৪০ দলকে ইসির চিঠি
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার তাগিদ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দিতে সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়।
একনেকে যাচ্ছে উন্নয়ন ও সংস্কারের ২০ কোটি টাকার প্রকল্প
প্রতিটি নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ২০ কোটি টাকার প্রকল্প একনেকে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ভারতের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রান
ভারতের বিপক্ষে এই প্রথম ৩০০ রানের কোটা পার করলো বাংলাদেশ। বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে ৩০৭ রান করতে সক্ষম হয়।
এক মিনিটের পথ দুই ঘণ্টায়!
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যতম একটি ব্যস্ত সড়ক কুড়িল বিশ্ব রোড়-প্রগতি সরণি (বীর উত্তম রফিকুল ইসলাম সড়ক)। ব্যস্ততম এই সড়কে রিকশা থেকে শুরু করে চলে দূরপাল্লার বাস। কিন্তু প্রতিনিয়ত যানজটে নাকাল এই রোডের যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় তাদের। রাস্তাতেই নষ্ট হচ্ছে তাদের মূল্যবান সময়।
২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত হবে বাংলাদেশ
চরম দশা থেকে ২০০০ সালের পর ক্ষুধার্ত মানুষের হার অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধার ওপর করা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে বিশ্বমানচিত্রে একটি উজ্জ্বল বিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিএনপি ধ্বংসের রাজনীতি করে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ধ্বংসের রাজনীতি করে আর আওয়ামী লীগ করে সৃষ্টির রাজনীতি। দেশে এখন উন্নয়ন হচ্ছে।
নাইকো দুর্নীতি মামলা : খালেদার আবেদন খারিজ
নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।
নাশকতার মামলায় দুদু-রিজভীর জামিন নামঞ্জুর
পল্টন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
একে/আরআই