শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ আটক ১
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ মিজানুর রহমান (৪০) নামের মালয়েশিয়ান এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার। তিনি জাগো নিউজকে বলেন, মিজানুর রহমান মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমানের একটি ফ্লাইটে সকালে শাহজালাল বিমানবন্দরে নামেন।
বিমানবন্দরে থেকে যাওয়ার সময় সন্দেহজনকভাবে গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করে এপিবিএনের সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বেল্টে আঠা দিয়ে লাগানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার প্রত্যেকটি বার ওজনে এক কেজি করে মোট চার কেজি। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জেইউ/এআরএস/এমএস