রাজধানীতে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী আটক


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৯ জুন ২০১৫

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ চার  ছিনতাইকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুর পৌঁনে বারটায় ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শাহাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো মোঃ অলি উল্লাহ,  মোঃ মহিদুল ইসলাম  মোমিন বকশী, মোঃ হাবিবুর রহমান কানা ও মোঃ নায়েব আলী। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রবক্স মডেলের গাড়ি এবং গাড়ির ভিতরে শারীরিক নির্যাতনে ব্যবহৃত ছুরি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গত ১৬জুন খিলক্ষেত থানায় ছিনতাই সংক্রান্তে একটি মামলা দায়ের হয়। মামলার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তাদের দলনেতা মোঃ অলিউল্লাহ এবং ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটির মালিকও অলিউল্লাহ নিজেই। প্রতিদিন এই গাড়িতে যাত্রী উঠিয়ে জিম্মি করে টাকা পাওয়ার জন্য শারীরিক নির্যাতন করে তাদের আত্মীয় স্বজনদের নিকট থেকে বিকাশের মাধ্যমে তারা টাকা গ্রহণ করত।

আটককৃতরা আরও জানায়, এ ধরণের ছিনতাই কাজে ঢাকা মহানগরীতে আরও কয়েকটি চক্র রয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান মনিরুল ইসলাম।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।