রাজধানীতে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৯ জুন ২০১৫

রাজধানীর শাহাবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জগন্নাথ হল ক্রসিং এলাকা থেকে ৪ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, শহীদুল ইসলাম গাজী ওরফে মিঠু, মোঃ মনির গাজী ওরফে টুলু, তারা মিয়া ও মোঃ আবুল কালাম।

এ সময় তাদের হেফাজত হতে ১টি রেডিও ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, ১ জোড়া হাতকড়া ও ১টি বোমা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্নভাবে জনগণকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। যদি কখনো তারা জনগণ কর্তৃক বাঁধার সম্মুখীন হয় তবে তাৎক্ষণিকভাবে বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার জন্য সঙ্গে বোমা রাখে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ভুয়া ডিবি পুলিশ চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। তাদের সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে, এসি মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।