সেনাবাহিনীর কেরাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল কেরাত ও আযান প্রতিযোগিতা-২০১৫’র সমাপনী ও পুরস্কার বিতরণ শুক্রবার বাদ জুম্মা সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগনাল ব্রিগেডের ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগনাল ব্রিগেড মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল (ডা.) মো. রবিউল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় সাভার অঞ্চল চ্যাম্পিয়ন এবং রংপুর অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।
এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাসহ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
একে/পিআর