সীমান্তে শান্তি রক্ষায় বিজিবি-বিজিপির সম্মতি


প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৫ জুন ২০১৫

সীমান্তে শান্তি রক্ষায় নতুনভাবে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
 
১৭ জুন বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণের পর তাকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার পতাকা বৈঠক করে বিজিবি-বিজিপি। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংশ্লিষ্ট যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান ও দ্রুত এর সমাধানের বিষয়ে সম্মত হয়েছে দুদেশ।
 
এছাড়াও এক দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী যদি অপর দেশে ঢুকতে চায় তাহলে স্থান ও কারণ আগে থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে বলে জানান বিজিবি মহাপরিচালক।
 
এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।