২৫ জুন : এক নজরে সারাদিনের খবর
যানজট : ৮০ লাখ কর্মঘণ্টার হিসাব নেই!
আজকাল এমন হয়েছে, যানজট কোন দিনক্ষণ মানছে না। কি ছুটির দিন? কি কর্ম দিবস? হরতাল-অবরোধেও তীব্র যানজট দেখেছে নগরবাসী।
মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীকে সমগ্র দেশবাসীর গর্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে।
অবশেষে ফিরলেন রাজ্জাক
অপহরণের ৯ দিনের মাথায় অবশেষে দেশে ফিরেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক। মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকে শেষে বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে তাকে বিজিবি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে বিজিপি।
জামায়াতের ইফতার পার্টিতে প্রধান অতিথি খালেদা
জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার পার্টিতে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২৫ হাজার হজযাত্রীর ভিসা প্রাপ্তিতে জটিলতার আশঙ্কা!
আসন্ন হজ মওসুমে বাংলাদেশি ২৫ হাজার হজযাত্রীর অনলাইন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার আশঙ্কা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের জন্য অনলাইনে আবেদনের চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিল।
মিয়ানমারের অভিযোগ মিথ্যা : বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণের ৯ দিন পর বৃহস্পতিবার ফেরত দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীকে সমগ্র দেশবাসীর গর্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে।
দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান
দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি।
খালেদার সাক্ষ্য বাতিল আবেদনের রায় ২৯ জুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষি দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদনের শুনানীর রায় ২৯ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এবার ইভটিজারদের ধরতে সুন্দরী নারী পুলিশ!
ঈদ আসলেই ভিড় বাড়ে বিপণী বিতানে। শুরু হয় কেনাকাটার ধুম। এসময় কেনাকাটা করতে আসা তরুণীরা শিকার হন ইভটিজিংয়ের। বখাটেরা তরুণীদের পিছু নিয়ে তাদেরকে যৌন হয়রানি করে থাকে। ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের ঘটনা ঘটায় পার পেয়ে যায় বখাটেরা।
একে/আরআই