শাহজালাল থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৩:১৮ এএম, ২৭ জুন ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৬০০গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় এসব স্বর্ণ জব্দ করা হয়।

এসময় স্বর্ণ বহনকারী মোহাম্মদ দিদার নামের সৌদি আরব থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে। দিদারের বাড়ি কেরাণীগঞ্জ এলাকায়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিদার সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি (বিজি-০৪০) ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রিয়াজুল ইসলাম।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।