শাহজালালে ১৪৫ কার্টন সিগারেট জব্দ


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৭ জুন ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমাননব্দর থেকে ১৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

শুক্রবার রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলোে উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারি পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার জানান, প্লেন থেকে নামার পরেই ওই যাত্রীকে সন্দেহজনকভাবে তল্লাশি করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। পরে তার সঙ্গে থাকা  লাগেজের বিভিন্ন স্থান থেকে ‘ইজি’ ব্র্যান্ডের সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়।

এঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা না হলেও জব্দকৃত সিগারেটগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান উম্মে নাহিদা।

এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।